জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা খাতুন।
তিনি জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজারে থাকা একটি জুতার কারখানায় আগুন লেগেছে। তারা বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান। পরে আগুনের খবর পেয়ে কামরাঙ্গীরচর ফায়ার স্টেশন থেকে ৩টা ৩৫ মিনিটে দুটি ইউনিট ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে কী কারণে ও কীভাবে আগুন লেগেছে তা জানা যায় নি। আগুনে এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানা যায়নি।
এমআইকে/এমআই