Dhaka Mail Logo

জাতীয়

শেখ হাসিনার বক্তব্য বর্তমানে প্রাসঙ্গিক নয়: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য বর্তমানে প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনতে চায় ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে বহু অন্যায়-অত্যাচার ও অপরাধের অভিযোগে দণ্ডিত হয়ে বর্তমানে বিদেশে পলাতক। তাই তিনি কী বলছেন বা কী বক্তব্য দিচ্ছেন, সেটি এ ক্ষেত্রে মোটেও প্রাসঙ্গিক নয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় নতুন দূত, পাশাপাশি ব্রিটেন ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

এসএইচ/এএস