Dhaka Mail Logo

জাতীয়

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস: স্বীকৃতি পেল ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম

আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৫৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের (আইএআইএলসি) প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর বি. সি. পান্ডে।

কানাডাভিত্তিক সংস্থা ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ) আয়োজিত এই সম্মাননা আগামী ২৫ জুলাই ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, করপোরেট ও আর্থিক খাত, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ের অবদান দীর্ঘ গবেষণা ও কঠোর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। সম্পূর্ণ অবাণিজ্যিক ও অ-স্পন্সরনির্ভর এই পুরস্কারের মূল্যায়ন প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচটি ধাপ—ইনস্টিটিউশনাল রিসার্চ, ডিউ ডিলিজেন্স, কমপ্লায়েন্স স্ক্রিনিং, গভর্ন্যান্স রিভিউ এবং ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন—অনুসরণ করা হয়েছে। এতে কোনো পেইড নোমিনেশন বা লবিং বিবেচনায় নেওয়া হয়নি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশনের আসিয়ান আঞ্চলিক উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাম্বাসেডর শচীন্দ্র নাথ হালদার বলেন, ঘোষিত ৫৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদের দক্ষতা ও অবদানকে বিশ্বমঞ্চে আরও তুলে ধরবে।

অনুষ্ঠানে ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়ামের আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা মো. মিজানুর রহমান, সঞ্জিত বাড়ৈ, অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল, মিডিয়া ব্যক্তিত্ব অন্তু করীম এবং কানাডার হাই-টেক কো-অর্ডিনেটর আদিতা হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজয়ী সরকারি ও পাবলিক প্রতিষ্ঠান: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং সাইবার সিকিউরিটি এজেন্সি/বিডিজি ই-গভ সার্ট।

আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা: ইউএনডিপি বাংলাদেশ, ইউনিসেফ এবং ব্র্যাক।

ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, বিকাশ, প্রাইম ব্যাংক লিমিটেড এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান: ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টরন্টো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এআইইউবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), লন্ডন স্কুল অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এবং অ্যাকিউরেসি এডুকেশন।

চেম্বার ও ব্যবসায়িক সংগঠন: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (ব্যাকো), বিজিএমইএ (BGMEA) এবং বিকেএমইএ (BKMEA)।

করপোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান: এইচআরসি গ্রুপ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, এসিআই লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ, আকিজ গ্রুপ, গ্রামীণফোন, বাংলালিংক, এশিয়া স্টার বাংলাদেশ অ্যান্ড থাইল্যান্ড, পেন্টাগন ফিল্মস অ্যান্ড মিডিয়া ইন্টারন্যাশনাল, রবি, আমলকি বাংলাদেশ অ্যান্ড থাইল্যান্ড এবং মিন্টু কুমার মণ্ডল অ্যান্ড অ্যাসোসিয়েটস।

গ্লোবাল চেঞ্জমেকার প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬: প্রফেসর ড. নিধি নাগাভাতলা।

বিইউ/এআর