Dhaka Mail Logo

জাতীয়

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজার মডেল থানা এলাকার জোলাপট্রি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

রোববার (৫ জুলাই) বিকেলে র‌্যাব-১০ এর একটি টিম এ অস্ত্রটি উদ্ধার করে। 

সোমবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা তপন।

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘একটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে আমাদের একটি টিম। সেটি চকবাজার থানায় জমা দেওয়া হয়েছে। কোনো মামলা হয়নি।’ 

জানা গেছে, রোববার বিকেল চারটার দিকে চকবাজারের জোলাপট্টিতে কাজল মিয়ার তৃতীয় তলা বিল্ডিংয়ের নিচ তলায় পলিথিন কারখানার মেশিনের নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। 

পরে কেরানীগঞ্জ র‍্যাব-১০ সদর কোম্পানি চকবাজার মডেল থানাতে একটা জিডি করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এমআইকে/এএইচ