Dhaka Mail Logo

জাতীয়

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬, ০২:১২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ। একই সঙ্গে সৌদি যুবরাজ বাংলাদেশ সফরেরও আগ্রহ জানিয়েছেন।

সোমবার (০৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী সাথে সৌজন্য সাক্ষাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।

11

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

তবে প্রধানমন্ত্রীর সফর কবে হবে সে বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বিইউ/এএস