Dhaka Mail Logo

জাতীয়

‘তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে’ পুরান ঢাকায় যুবককে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ জুন ২০২৬, ১১:৫৬ পিএম

রাজধানী পুরান ঢাকার সূত্রাপুরে জাকির হোসেন (৩২) এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার শিকারের আগে সেই যুবক তাজিয়া মিছিলে অংশ নিয়েছিল। মিছিল থেকে ধাওয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন। 

এ ঘটনায় পুলিশ বলছে, তাজিয়া মিছিলের সাথে এ হত্যাকাণ্ডের কোন সম্পৃক্ততা নেই। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বেড়ে ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) বিকেলে সূত্রাপুরের বিকে দাস লেনের একটি নির্মাণাধীন ভবনের নিচে এমন মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান। 


তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সেই যুবক দুপুরে তাজিয়া মিছিলে অংশ নিয়েছিল। বিকেলে মিছিলটি ফেরার সময় একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে একটি নির্মাণাধীন ভবনের দিকে তাকে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে জাকির নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নিলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। পরে তারা চলে যায়। তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে। 

এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাকিরের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। 

এমআইকে/এমআই