Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

গত ২৪ ঘন্টায় পরিচালিত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া বিভাগের এডিসি নিয়াজ মেহেদী এ তথ্য নিম্চিত করেছেন।

থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- শ্যামপুর থানা একজন, মোহাম্মদপুর থানা একজন, পল্লবী থানা একজন, খিলক্ষেত থানা একজন, রূপনগর থানা একজন ও উত্তরা পূর্ব থানা দুজনকে গ্রেফতার করে। 

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/এএইচ