Dhaka Mail Logo

জাতীয়

অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৬, ০৭:০০ পিএম

অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস‌্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব চাল যথাসময়ে বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।

এমএইচএইচ/ক.ম