Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৬, ০৩:৩১ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‎মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রাজধানীর রমনা থানায় ২ জন, শাহবাগে ১ জন, ধানমন্ডি থানায় ২ জন, হাজারীবাগে ২ জন, বংশালে ১ জন, সূত্রাপুরে ১ জন, পল্টনে ১ জন, তেজগাঁওয়ে ২ জন, শিল্পাঞ্চলে ১ জন, মিরপুরে ৩ জন, পল্লবীতে ১ জন ও কাফরুলে ১ জন। রাজধানীর ১২টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

‎তিনি আরও জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/এমআই