images

জাতীয়

ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল, পুলিশের ব্যারিকেড

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জুন ২০২৬, ০৯:২১ পিএম

রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল আটকে দিয়েছে পুলিশ। মিছিলে অংশগ্রহণকারীদের ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এখন তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করছে। 

শুক্রবার (১৯ জুন) রাতে ভারতীয় দূতাবাস অভিমুখে আজাদ পার্টির নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। এখন গুলশান-১ এর নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বক্তব্য রাখছেন নেতারা। 

ডাকসুর নেতা এবি জুবায়ের বলেন, আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের পক্ষে থাকব। তারা অবৈধভাবে পুসিং করছে। সরকারকে আহ্বান জানাবো, আরও শক্তিশালী সাহসিকতাপূর্ণ বাহিনী গড়ে তোলার জন্য। আমাদের কোনো প্রভু নাই। আমরা সবার সাথে চোখ রেখে কথা বলব।

জাগপার নেতা রাসেদ প্রধান বলেন, অখন্ড ভারত হবে না। সেই উত্তর আমরা ৪৭, ৭১ ও ২৪ এ দিয়েছি। বাংলাদেশের অখণ্ডতা নিয়ে যারা খেলবে তাদের উচিত জবাব দেওয়া হবে। রংপুর বিভাগ নিয়ে যদি ষড়যন্ত্র হয় তাহলে ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেভেন সিস্টার আর থাকবে না। 

তিনি আরও বলেন, ভারতে পালিয়েছে। আপনারাও সাবধান হন। বাংলাদেশের আনাচে কানাচে ভারতীয় দালালদের চিহ্নিত করুন। সবার বিচার হবে প্রকাশ্যে। 

515e4758-be72-468f-8f29-8d863218479b

ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ব্যারিস্টার শাহরিয়ার, রাসেদ প্রধান, কর্ণেল অলি আহমেদ, সাবেক মেজর আখতারুজ্জামানসহ আরও অনেকে রয়েছে।

ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য একটি মিছিল গুলশান-১ নম্বরে এসেছে। তাদেরকে সেখানেই আটকে দেওয়া হয়েছে। ব্যারিকেড দেওয়ার ফলে তারা এখন গুলশান-১ এর মোড়ে নাভানা টাওয়ারের সামনের সড়কে বিক্ষোভ করছে এবং আজাদ পার্টির নেতারা বক্তব্য রাখছে। 

গুলশান-১ হয়ে মহাখালী আসার পথটি আপাতত বন্ধ রয়েছে। পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

তবে এ বিষয়ে গুলশান জোনের পুলিশের কর্মকর্তাদের কল করা হলে তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

এমআইকে/এআরএম