images

জাতীয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

রাজধানীর ‎চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকার ফুটপাত ও সড়কে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদের পাশাপাশি চারজন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (১৬ জুন) এই উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

1

‎ডিএসসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় তিনজন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎‎এছাড়া পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন- ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় ও সংরক্ষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে একজন মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

3

‎ডিএসসিসি জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে (অনস্পট) নিলামের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রয় করা হয়।

‎‎জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়।

‎এএম/এএইচ