ঢাকা মেইল ডেস্ক
১৬ জুন ২০২৬, ১২:০৮ এএম
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাফেজ আবদুল ওয়াহাবের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুন (মঙ্গলবার) পালিত হচ্ছে।
এ উপলক্ষে স্থানীয় মসজিদ ও মাদরাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন পর্যায়ের মুসল্লি ও এলাকাবাসী এতে অংশ নিচ্ছেন।
মরহুমের জ্যেষ্ঠপুত্র, বাংলাভিশনের প্রধান সম্পাদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, মরহুম হাফেজ আবদুল ওয়াহাব ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, যিনি জীবদ্দশায় শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জেবি