images

জাতীয়

ধানমন্ডি লেকের স্লাজ অপসারণে চলছে পুনঃখনন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

রাজধানীর ধানমন্ডি লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, নাব্যতা পুনরুদ্ধার এবং জলধারণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুনঃখনন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

‎ডিএসসিসি বলছে, লেকটি থেকে ১ লাখ ৬২ হাজার ৫৪০ কিউবেক মিটার স্লাজ অপসারণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। রোববার (১৪ জুন) বিকেল থেকে এই কার্যক্রম চলছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, লেকটি বেশ আগে একবার পরিষ্কার করা হয়েছিল। এরপর আর পরিষ্কার করা হয়নি। ফলে লেকের তলদেশ ভরাট হয়ে গিয়েছে। এখন পুনঃখননে পরিষ্কার করা হচ্ছে।

লেকের পানি দূষণ হচ্ছে কিনা তা নিয়েও পরিক্ষা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

‎এর আগে গত রোববার (৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক গণশুনানি অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এই লেকটিকে আরও নান্দনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎ওই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকটিকে একটি মনোরম, প্রশান্তিময় ও প্রকৃতিনির্ভর জনপরিসর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।‎

‎তিনি বলেন, লেকের পানির মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।‎

‎এএম/এএইচ