নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ০২:০২ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (১৫ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪৩৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ১৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৪২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে।
এ ছাড়া, অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এমআইকে/এএস