নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইনের সক্রিয় থাকা মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত চেক বই ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১৩ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. কামরুল আহসান পাভেল। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ভারিপাশা গ্রামের শামসুল হকের ছেলে।
র্যাব-১১ এর একজন দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পল্টন থানার সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় এজহারনামীয় ১ নম্বর আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সে অনলাইনের সক্রিয় থেকে বিভিন্ন ভুক্তভোগীদের ম্যানেজ করতো। এরপর তাকে পাচার করে দিতো।
মানব পাচারকারী কামরুল আহসানকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
একেএস/এএইচ