images

জাতীয়

সংসদের মুলতবি অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০২৬, ০৩:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

এটি বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন গত ৭ জুন শুরু হয়েছে। চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত।

বাজেট অধিবেশন চলাকালীন সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সমাবেশ, মিছিল এবং বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। যার পরিমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমীর খসরুরও প্রথম।

এএইচ