images

জাতীয়

জেনেভা ক্যাম্পের কুখ্যাত ২ মাদক কারবারির সহযোগী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক কারবারি বুনিয়া সোহেল ও টুনটুন কালামের প্রধান সহযোগী মোস্তফা ওরফে মনুকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনু মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মৃত ইনছান আলীর ছেলে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা। 

তিনি জানান, মনুকে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রেফতার করা হয়েছে। তার নামে তিনটি ওয়ারেন্ট ও কয়েকটা মামলা রয়েছে। তিনি কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন।

এডিসি জুয়েল জানান, বুনিয়া সোহেল ও টুনটুন কালাম গ্রেফতার হওয়ার পর মনু মূলত তাদের গ্রুপের মাদকের কারবার দেখভাল করতেন। 

তিনি বলেন, গত মাসে মনুর কাপড়ের দোকানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। সে সময় তার দোকান থেকে প্রচুর মাদক উদ্ধার করা হয়েছিল। 

এমআইকে/এএইচ