জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
২২ বছর বয়সি অরপার জীবন এখন হাসপাতালের বিছানা আর চিকিৎসার কঠিন বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ। এই বয়সে যেখানে তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে স্বনির্ভর হওয়ার, সেখানে আজ তিনি লড়ছেন একিউট লিউকেমিয়ার (হাড়ের ক্যানসার) মতো একটি জটিল ও প্রাণঘাতী রোগের সঙ্গে।
পারিবারিক সূত্রে জানা যায়, অরপার বাবা ও মা দুজনই বেসরকারি চাকরিজীবী। সীমিত আয়ের মধ্যেও দীর্ঘদিন ধরে তারা মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই নিয়মিত কেমোথেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা করানো হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যয় বহুগুণ বেড়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগটি দীর্ঘমেয়াদি এবং উন্নত চিকিৎসা অব্যাহত রাখা জরুরি। কিন্তু পরিবারের আর্থিক সক্ষমতা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। সন্তানের জীবন বাঁচাতে গিয়ে বাবা-মা এখন চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অরপার জীবন বাঁচাতে এখন জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। তবে এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। নিজেদের সম্বল খুঁইয়ে এখন পথে বসার উপক্রম। ঋণ করে চিকিৎসা চালানো হলেও এখন সেই সক্ষমতাও শেষ হয়ে এসেছে।
চিকিৎসকরা আশঙ্কা করছেন, দ্রুত উন্নত চিকিৎসা শুরু না হলে অরপার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
অরপার বাবা-মা অনুরোধ জানিয়েছেন, তাদের মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহায়তা প্রয়োজন। অরপার স্বপ্ন, তিনি সুস্থ হয়ে ফিরে যেতে চান তার কলেজে, তার স্বাভাবিক জীবনে।
সহায়তার জন্য যোগাযোগ/অনুদান তথ্য: মো. হাফিজুর রাহমান খান (পিতা), হিসাব নম্বর: ০২০০০১২৮২০৬৪৬, অগ্রণী ব্যাংক পিএলসি, আইসিডিডিআরবি শাখা, ঢাকা নর্থ জোন। মোবাইল: ০১৮৩৩৯৩৩৪৪০।
বিইউ/এএইচ