নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ১১:৩১ পিএম
স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা সংশোধনের খসড়া প্রকাশ করে তা চূড়ান্ত করার লক্ষ্যে অংশীজনদের মতামত চাইল নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১০ জুন) ইসির মো. হুমায়ুন কবির দলগুলোর চেয়ারম্যান/ মহাসচিব পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন আইন, ১৯৯৮, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ও জেলা পরিষদ আইন, ২০০০ এর সংশোধন আইন, ২০২৬ এর সংশোধনীসমূহ গেজেটে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৬, স্হানীয় সরকার সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৬, স্হানীয় সরকার পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৬, স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৬ এবং জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৬ এর খসড়াসমূহ প্রণয়ন করা হয়েছে। উক্ত আচরণ বিধিমালাসমূহ চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকগণের সুচিন্তিত মতামত কামনা করা হলো।
এজন্য খসড়াসমূহ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রকাশ করা হলো এবং সকল নিবন্ধিত রাজনৈতিক দলের ই-মেইলে প্রেরণ করা হলো।
এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্বাচন কমিশন সচিবালযয়ের ই-মেইলে opinion@ecs.gov.bd বা ডাকযোগে ইসির সিনিয়র সচিবের কাছে পাঠাতে হবে।
এমএইচএইচ/এএইচ