নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ০৮:৫০ পিএম
রাজধানীর চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের দুটি বাসের রেষারেষিতে মাঝখানে চাপা পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেল সোয়া চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- জয় দেব পান্ডে। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। কাজ করতেন একটি ঔষুধ কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হিসেবে।
নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব আমার বন্ধু ও সহকর্মী। আমরা একই প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। বিকেলে ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের বাস দুটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রয়েছে।
একেএস/এএইচ