images

জাতীয়

উদ্ধার হওয়া ৭ লাখ টাকা মালিককে বুঝিয়ে দিল পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নগদ ৭ লাখ টাকা আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ।

বুধবার (১০ জুন) শাহজাহানপুর থানায় এই অর্থ প্রকৃত মালিক কাজী শহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ মে শাহজাহানপুর থানার একটি বিশেষ টিম ডিউটি চলাকালীন পরিত্যক্ত অবস্থায় নগদ ৭ লাখ টাকা উদ্ধার করে। টাকা উদ্ধারের পরপরই পুলিশ বিধি মোতাবেক জব্দ তালিকাসহ আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। 

পরবর্তীতে সবুজবাগ থানার উত্তর বাসাবো প্রেস গলি এলাকার বাসিন্দা কাজী শহিদুল ইসলাম (৪৮) শাহজাহানপুর থানায় এসে এ টাকার মালিকানা দাবি করেন। তখন থানা পুলিশ তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। 

আদালতের নির্দেশনা এবং পুলিশের যথাযথ তদন্ত ও উপযুক্ত প্রমাণ সাপেক্ষে শাহজাহানপুর থানা পুলিশ আজ ৭ লাখ টাকা প্রকৃত মালিক কাজী শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

হারানো টাকা ফিরে পেয়ে কাজী শহিদুল ইসলাম শাহজাহানপুর থানা পুলিশ তথা ঢাকা মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। 

এমআইকে/এএইচ