images

জাতীয়

দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

বর্তমানে দেশে  চারটি মোবাইল কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

প্রশ্নে নিলোফার চৌধুরী মনি জানতে চান বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা কত এবং এসব কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত?

আরও পড়ুন

সিম ক্লোনিং জালিয়াতি: নম্বর আপনার—নিয়ন্ত্রণ হ্যাকারদের! জানুন করণীয়

জবাবে ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। কোম্পানিগুলো হলো যথাক্রমে-টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব মোবাইল কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।

এমএইচএইচ/জেবি