images

জাতীয়

মিরপুরে হেরোইন ও ইয়াবাসহ বিএনপি নেতা আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জুন ২০২৬, ১০:৫৯ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় হেরোইন ও ইয়াবাসহ বিএনপির এক ওয়ার্ড নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম ফাইয়াজ মুন্না।

শনিবার (৬ জুন) রাতে মিরপুরের সাংবাদিক কলোনির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সেখানে অনেক লোকজন জড়ো হন। পরে দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছে মিরপুর বিভাগের ডিবির একটি সূত্র।

সূত্রটি জানায়, মুন্নাকে পাঁচ প্যাকেট হেরোইন ও ইয়াবাসহ আটক করা হয়েছে।  আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, মুন্না পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। শনিবার রাতে তাকে হেরোইন ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার কাছে এক হাজারটি ইয়াবা বড়ি ও ৫৫ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

এমআইকে/এআর