নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
রাজধানীর আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি মাহমুদুল হাসান ওরফে হাসুকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। শনিবার (৬ জুন) আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আদাবরের কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি মাহমুদুল হাসান ওরফে হাসুর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। হাসু আদাবরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতো।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আজকে অভিযান চালিয়ে আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি হাসুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আদাবর-মোহাম্মদপুর এলাকায় ১৮টির বেশি ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদলাতে পাঠানো হয়েছে।
একেএস/ক.ম