নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের সামনে ধূমপানের সময় আগুন লেগে যায়। এ সময় তিন যুবক দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তিন যুবক হলো- মিরাজ, সুজন ও বিপ্লব। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক সিগারেটের আগুন ধরানোর সময় হঠাৎ করে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে যায়। এতে তাদের শরীরেও আগুন ধরে যায়। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
এ ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে।
একেএস/ক.ম