নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসরাতুল আলম কিরনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী মৎস্যজীবীলীগ ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২ জুন) রাতে অভিযান চালিয়ে খিলক্ষেত নামাপাড়া এলাকার আল আহসান প্যালেস নামক ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ইসরাতুল আলম কিরনের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার হরিপুর গ্রামে।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, আমরা খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছি। এছাড়াও, তিনি মৎস্যজীবীলীগ ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
তিনি আরও বলেন, আমরা তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করেছি।
একেএস/এএস