জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ জুন ২০২৬, ১০:৫২ পিএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আগামী এক বছর এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক ফোরামের দায়িত্ব পালন করবেন। এই অর্জন শেষে বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরছেন।
মঙ্গলবার (২ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, তিনি টেলিফোনে নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা হয়েছে। তারা দুজনেই আগামী বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ এসে পৌঁছাবেন।
বিইউ/ক.ম