জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ জুন ২০২৬, ১০:১০ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. দেলোয়ার হোসেন।
সোমবার (১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মো. দেলোয়ার হোসেনকে তাঁর অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করবেন—এমন শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
বিইউ/এআর