images

জাতীয়

অসুস্থ রামিসার বাবাকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

নৃশংসভাবে রাজধানীতে হত্যার শিকার শিশু রামিসার অসুস্থ বাবা হান্নান মোল্লাকে দেখতে হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রামিসার বাবাকে দেখতে যান মন্ত্রী।

জানা গেছে, হান্নান মোল্লা হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন।

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে এবং তিনি হৃৎপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 
বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।

এসএইচ/এআর