images

জাতীয়

বংশালে গোডাউনে আগুন, তিন কর্মচারী দগ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি গোডাউনে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. মিরাজ (২৫), ইফাদ (২০) ও রকি (২৬)।

সোমবার (২১ মে) সকালের দিকে বংশাল নবাবপুর টেকেরহাট এলাকার এমআর এন্টারপ্রাইজের গোডাউনে আগুন লাগলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ।

জানা গেছে, ডিজিটাল স্কেলের গোডাউনটিতে বৈদ্যুতিক সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানার ভেতরে থাকা তিন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

দগ্ধ মো. মিরাজ জানান, তারা ঈদের ছুটি শেষে বাড়ি থেকে আজ ফিরেছেন। সকালে গোডাউনে ঢুকে বৈদ্যুতিক সুইচ চালু করেন। কিন্তু সুইচ চালু করার সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তারা দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশালের ওই গোডাউনে আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন। দগ্ধদের মধ্যে মিরাজের ২ শতাংশ, ইফাদের ২৫ শতাংশ ও রকির ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকি দুজনকে ভর্তি করা হয়েছে।

এমআইকে/এআর