জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ মে ২০২৬, ০৯:২০ পিএম
রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলে ৩০ হাজার টনের বেশি কোরবানি বর্জ্য চূড়ান্ত ডাম্পিং সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক বার্তায় জানানো হয়, ঈদের দিন (২৮ মে) দুপুর দেড়টা থেকে এদিন বিকাল ৬টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩২,৬৬২ টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
ডিএসসিসির কোরবানির বর্জ্য সংগ্রহের হালনাগাদ তথ্য থেকে জানা যায়, আজ তৃতীয় দিন রাত ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মোট ৮,৮৭১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
এর আগে ঈদের দিন রাত ১১ টা ৫৯মিনিট পর্যন্ত মোট ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়।
এছাড়া ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১টা ৫৯টা পর্যন্ত মোট ৮,৯৭৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
এবার ঈদের তিন দিনে ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ডিএসসিসি। ফলে কোরবানি বর্জ্য অপসারনের লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে সিটি করপোরেশনটি।
এএম/এএইচ