জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ মে ২০২৬, ১১:২২ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ।
দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শনিবার (৩০মে) সকাল ১১:০০ টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
মাজার জিয়ারত শেষে তিনি ওলামা দলের উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন।
মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মোট ১৬টি স্পটে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কাপড় এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন।
ঢাকা মহানগর উত্তরের যেসব স্পটে যাবেন প্রধানমন্ত্রী-
চন্দ্রিমা উদ্যান (শুরু): মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। টিএনটি মাঠ (মানিক মিয়া এভিনিউ) মিনিট। শ্যামলী স্কয়ার। সরকারি বাংলা কলেজ। আয়ুর্বেদী কলেজের উল্টো পাশে। পল্লবী মেট্রো স্টেশন। ইসিবি চত্বর।
কুড়িল বিশ্বরোড বাস স্টপ। ফুজি ট্রেড সেন্টার (প্রগতি সরণি)।
ঢাকা দক্ষিণের স্পটগুলো হলো-
ঢাকা উত্তরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্পটের কর্মসূচিতে অংশ নেবেন এবং বিকেলের দিকে নয়াপল্টনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
দক্ষিণের প্রথম স্পট- জোড়পুকুর খেলার মাঠ, মির্জা আব্বাসের বাসভবন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত মূল কর্মসূচিতে বিকেলে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, যুবদল কার্যালয় বাংলাবাজার, ধোলাইখাল লিংক রোড, মিয়া ভাইয়ের বাড়ী, শহীদ ফারুক সড়ক থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা, বিক্রমপুর প্লাজার সামনে, জুরাইন রেলগেট, সাত মসজিদ রোড, ধানমন্ডি বাসস্ট্যান্ড।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতির আদর্শকে সমুন্নত রাখতে এবং তার শাহাদাত বার্ষিকীতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী নিজে এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থাকছেন। কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিইউ/এআরএম