images

জাতীয়

মাতুয়াইল ল্যান্ডফিলে ২২ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য ডাম্পিং

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মে ২০২৬, ০১:৪১ এএম

রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলে শুক্রবার (২৯ মে) রাত ১০টা পর্যন্ত মোট ২২ হাজার ৮৮ টন কোরবানির বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে কোরবানির বর্জ্য সংগ্রহের সবশেষ হালনাগাদ এই তথ্য জানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো এক বার্তায় বলা হয়, রাত ১২টা ১ মিনিট থেকে পরদিন রাত ১০টা পর্যন্ত মোট ৭ হাজার ২৭৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

আরও পড়ুন: ল্যান্ডফিল্ডের কোরবানি বর্জ্যে ‘মধু’ খুঁজে জীবিকার লড়াই

এর আগে বৃহস্পতিবার ঈদের দিন দুপুর দেড়টা থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিংয়ের কাজ শুরু হয়। ওইদিন রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য চূড়ান্তভাবে ডাম্প করা হয়।

ডিএসসিসি জানায়, এবার ঈদের তিন দিনে ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এর মধ্যে প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে প্রায় ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে শুক্রবার বিকেলে ল্যান্ডফিলটি সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর বিভিন্ন এলাকা থেকে একে একে ড্রাম ট্রাক এসে কোরবানির বর্জ্য ফেলছে। ফলে সেখানে তৈরি হচ্ছে বর্জ্যের পাহাড়।

এএম