images

জাতীয়

মাতুয়াইল ল্যান্ডফিলে কোরবানি বর্জ্যের পাহাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মে ২০২৬, ০৮:০৮ পিএম

নগরীর বিভিন্ন এলাকা থেকে একে একে ড্রাম ট্রাকে করে এনে ফেলানো হচ্ছে কোরবানির বর্জ্য। বল্টোজারে সেই বর্জ্য সমান করা হচ্ছে। তারপরও মাতুয়াইল ল্যান্ডফিলে তৈরি হচ্ছে নতুন নতুন বর্জ্যের পাহাড়।

‎শুক্রবার (২৮ মে) বিকেলে মাতুয়াইল ল্যান্ডফিল ঘুরে দেখা যায়, কয়েকটি স্থানে কোরবানি বর্জ্য ফেলানো হচ্ছে। এতে প্রত্যেকটি স্থানই পাহাড় আকারে রূপ নিচ্ছে।

‎‎ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, আজ (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

1

‎‎গতকাল (বৃহস্পতিবার) ঈদের দিন দুপুর দেড়টা থেকে মাতুয়াইলে ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিংয়ের কাজ শুরু হয়। পরে ওইদিন রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্প করা হয়।

‎‎পরবর্তিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪,৮২৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয় বলে ডিএসসিসির জনসংযোগ কর্মকতা মো. রাসেল রহমান জানিয়েছেন।

‎‎ডিএসসিসি জানায়, এবার ঈদের তিন দিনে ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এরমধ্যে প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে প্রায় ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে।

1

‎‎সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, এ বিশাল কর্মযজ্ঞে প্রায় মোট ১৩ হাজার ৪৫৩ জন জনবল নিয়োজিত আছে। এ কাজে যান ও যন্ত্রপাতি নিয়োজিত আছে প্রায় ২,১১৭টি। এগুলোর মধ্য রয়েছে ট্রাক, কম্প্যাক্টর, কন্টেইনার ক্যারিয়ার, পে-লোডার, ডোজারসহ অন্যান্য যান।

আজ ‎বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন কর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির সকল বর্জ্য ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হবে।

‎এএম/এএইচ