images

জাতীয়

মুসলমানদের ওপর নির্যাতনকারীদের হেদায়েত চাইলেন ডেপুটি স্পিকার 

নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২৬, ১২:৩৯ পিএম

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর জুলুম ও নির্যাতন চলছে। যারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তাদের হেদায়াত দান করুক। নির্যাতনের শিকার মুসলমানদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের আগে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবতার জন্য মুসলমানদেরকে আল্লাহ তায়ালা যেভাবে শিক্ষা ও দীক্ষা দিয়েছেন, আমরা প্রত্যাশা করি, প্রতিটি মুসলিম স্ব স্ব দেশে তাদের ধর্মীয় কর্মকাণ্ড সেভাবে পালন করতে পারবে। আল্লাহ তায়ালা সবাইকে ভালো পথে চলার অনুগ্রহ দান করুক। সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি আরও বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেইসঙ্গে পবিত্রতার বার্তা দিয়ে যায়। সবাইকে একদিন চলে যেতে হবে। আমাদের সঙ্গে যাবে আমলনামা এবং সবাইকে ভালো কাজ করতে হবে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের নামাজে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা। নামাজ শেষে ডেপুটি স্পিকার উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও কোলাকুলি করেন।

এসএইচ/এআরএম