নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৬, ০৬:৩৮ পিএম
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে উড়াল দিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ত্যাগ করেন। এসময় তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। তবে তার এই সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ওই বছরেরই ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস।
পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন শান্তিতে নোবেল জয়ী এই অধ্যাপক।
এএইচ