Dhaka Mail Logo

জাতীয়

বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ সাময়িক বন্ধ, পাটুরিয়ায় চলছে না ফেরি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মে ২০২৬, ০১:১১ পিএম

ভারী বৃষ্টির কারণে রাজধানীর সদরঘাট থেকে সব রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

অন্যদিকে প্রচন্ড কাল বৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বেলা ১১টা ২০ থেকে ফেরি চলাচলও বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিন দুপুর ১২টা থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা ৪০ মিনিটের বৃষ্টিতে শহরের অধিকাংশ সড়কে কোথাও কোথাও হাটু সমান পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ নানা শ্রেণির মানুষ।

এদিকে বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে বাড়ির উদ্দেশে বের হওয়া মানুষেরাও। বিশেষ করে ট্রেনের ছাদে করে যারা বাড়ি ফিরছেন, তাদের ভোগান্তির শেষ নেই।

অন্যদিকে বৃষ্টির আগে সদরঘাট থেকে যেসব লঞ্চ বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছে, সেসবের যাত্রীরা রয়েছেন চরম আতঙ্কে। কারণ বৃষ্টি থামলেও বাতাস অব্যাহত আছে। 

ফলে এমন খারাপ আবহাওয়ায় অনেকটা ঝুঁকি আর আতঙ্ক নিয়েই নাড়ির টানে বাড়ি ফিরতে হচ্ছে হাজারো কর্মজীবী মানুষকে।

বিইউ/এএইচ