images

জাতীয়

১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৬, ১০:২০ পিএম

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাতটার পর আগুন লাগার ঘটনা ঘটে। 

‎ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। এরপর প্রায় আড়াইঘণ্টায় ১৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, এখনো আগুন পুরোপুরি নির্বাপন করা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার বলেন, ‘ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশাকরি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।’

আজাদ আনোয়ার বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

একেএস/এআর