নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৯:০৭ পিএম
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়ে মোট ১৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বস্তি এলাকায় ঘনবসতি থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
একেএস/এআর