images

জাতীয়

সরকারের ১০০ দিনে দৃশ্যমান যত পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মে ২০২৬, ০৬:০২ পিএম

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ইতোমধ্যে ১০০ দিন পার করেছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহ্দী আমিন সরকারের বিভিন্ন খাতের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমান নেতৃত্বাধীন সরকার জনকল্যাণ, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

সরকারের ১০০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ ও পরিবর্তনের কথা সবিস্তারে সংবাদ সম্মেলনে জানানো হয়। সেগুলো নিচে একনজরে তুলে ধরা হলো-

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণ

নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু

ইমাম, মুয়াজ্জিন, খতিব ও ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী কার্যক্রম শুরু

প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

নিম্নআয়ের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ অব্যাহত

‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ

আরও পড়ুন

তারেক রহমান সরকারের তিন মাস

কৃষি ও গ্রামীণ অর্থনীতি

ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ

‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল কাঠামো

দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন

পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা

শ্রমিক ও কর্মসংস্থান খাত

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস নিশ্চিতে বিশেষ উদ্যোগ

৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থনৈতিক তহবিল ঘোষণা

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ

প্রতিটি জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর পরিকল্পনা

প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ

শিক্ষা ও তরুণ উন্নয়ন

মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা

মেধাভিত্তিক বৃত্তি কার্যক্রম সম্প্রসারণ

স্মার্ট ক্লাসরুম ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই উদ্যোগ

মিড-ডে মিল চালুর উদ্যোগ

স্টার্ট-আপ ফান্ড ঘোষণা

কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি

স্বাস্থ্য ও মানবিক উদ্যোগ

হামের টিকাদান কার্যক্রমে প্রায় শতভাগ শিশুকে আওতায় আনা

মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি

স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের উদ্যোগ

অব্যবহৃত সরকারি ভবনে মাতৃসদন ও ক্লিনিক চালুর পরিকল্পনা

জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসা সহায়তা

ঈদযাত্রা ও হজ ব্যবস্থাপনা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু

নারীদের জন্য ট্রেনে আলাদা কম্পার্টমেন্ট

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশনা

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উদ্যোগ

সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া কমানো

Tareq1
১৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ছবি: সংগৃহীত

অর্থনীতি ও প্রবাসী কল্যাণ

রেমিট্যান্স বৃদ্ধি পেয়ে প্রায় ৩.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছানো

‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে একাধিক দেশের সঙ্গে চুক্তি

৯০.৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় বৃদ্ধি

আরও পড়ুন

তুলে ধরা হলো সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি

গণতন্ত্র, সংসদ ও প্রশাসন

১০টি কেবিনেট সভায় ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পন্ন

সংসদে রেকর্ড ৯৪টি বিল পাস

দ্রুত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

প্রধানমন্ত্রীর সরাসরি জনসম্পৃক্ততা ও গণশুনানি কার্যক্রম

অবকাঠামো ও প্রযুক্তি

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর পরিকল্পনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলা

বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই

এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ

‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ মহাপরিকল্পনা

২৫০টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা

পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

দেশজুড়ে কয়েক হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন

মেট্রোরেলের নিচে সবুজায়ন পরিকল্পনা

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ

খেলাধুলা ও সংস্কৃতি

‘ক্রীড়া কার্ড’ চালু

দেশব্যাপী স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনা

স্কুল ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ

‘নজরুল বর্ষ’ ঘোষণা

তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ

জেবি