images

জাতীয়

এআই মামলার ভুয়া মেসেজ পাঠাচ্ছে প্রতারক চক্র, ডিএমপির সতর্কবার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মে ২০২৬, ০২:০৫ পিএম

সম্প্রতি রাজধানীতে সড়কের বিভিন্ন পয়েন্টে আইন অমান্য করলে এআই মামলার নোটিশ বা এসএমএস পাঠাচ্ছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।  এই বিষয়টির সুযোগ নিয়ে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির ফোনে ভুয়া এআই মামলার এসএমএস পাঠাচ্ছে। এমন অভিযোগ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যে বিভ্রান্ত/প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি। 

ডিএমপি বলছে, এআই সংক্রান্ত মামলারগুলোর জন্য কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ মোবাইল নাম্বার থেকে প্রয়োজনে আপনার নিকট এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর থেকে মেসেজ গেলে সেটা ভুয়া বলে সতর্ক থাকতে বলেছে। এআই মামলাগুলো কি প্রক্রিয়ায় নিষ্পত্তি করে তাও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ 

শনিবার ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জরিমানা আদায়ের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসী এসএমএস পাচ্ছেন। ডিএমপির ট্রাফিক বিভাগ সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রাপ্ত এসএমএসসমূহ সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। ডিএমপির ট্রাফিক বিভাগ এআই/ভিডিও মামলাসমূহ নিম্ন প্রক্রিয়ায় নিস্পত্তি করে থাকে:

d686c311-4b70-4ccb-8128-d9517ce30754

ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন ২০১৮ অমান্যকারী যানবাহনে মামলা দেওয়া হলে আপনার ঠিকানায় সংশ্লিষ্ট বিভাগের/ট্রাফিক টেকনিক্যাল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরযুক্ত একটি পত্র প্রেরণ করা হচ্ছে। 

জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং (উপায় এবং সিবিবিএল) এ পরিশোধ করা যায়।

ডিএমপির ট্রাফিক বিভাগ কখনই আপনার নিকট কোনো পিনকোড, পাসওয়ার্ড এবং ওটিপি ইত্যাদি জানতে চাইবে না। ট্রাফিক এআই/ভিডিও মামলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডেল্টা-৩, মোবাইল নং-০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ এবং ৯৯৯ যোগাযোগ করতে বলা হয়েছে।

এমআইকে/এআরএম