images

জাতীয়

বাংলাদেশ বেতারের ড্রেস কোড সংক্রান্ত অফিস আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৬, ০২:০০ পিএম

বাংলাদেশ বেতারের ড্রেস কোড সংক্রান্ত আগের অফিস আদেশটি বাতিল করা হয়েছে। রোববার (২৪ মে) বাংলাদেশ বেতারে জারি করা নতুন অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত নতুন অফিস আদেশের মাধ্যমে পূর্বে জারি করা ড্রেস কোড সংক্রান্ত নির্দেশনাটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।

এর আগে গত ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। 

ওই আদেশে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের প্রেক্ষাপট উল্লেখ করে সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিয়ে আগের নির্দেশনাটি প্রত্যাহার করা হলো।

এম/এএইচ