images

জাতীয়

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরায় খুশি ফিলিস্তিন

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৬, ০৯:১২ এএম

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করেছে বিএনপি সরকার।

বাংলাদেশের নতুন সরকারের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

রোববার (২৪ মে) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দটি লেখা থাকবে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্যই এই সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। 

ফিলিস্তিনের নাকবা দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে ‘প্যালেস্টাইন ৩৬’ নামে একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
 
এআরএম