নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আরএডিপি (রিভাইজড অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।
মন্ত্রী বলেন, দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এমআর/ক.ম