জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ মে ২০২৬, ১১:৫৬ এএম
স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) গাড়ির একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন পরিবেশবান্ধব ও বিলাসবহুল যানবাহন ঘুরে দেখেন এবং গাড়িগুলোর কারিগরি ও প্রযুক্তিগত বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রদর্শনী পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই একটি গাড়ি চালিয়ে দেখেন। যুবসমাজ ও দেশের উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির এই সম্ভাবনাময় খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অটোমোবাইল খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিইউ/এএস