images

জাতীয়

শিশুর গলাকাটা লাশ উদ্ধার, এবার মূল সন্দেহভাজন আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ মে ২০২৬, ১০:৩৯ পিএম

রাজধানীর পল্লবী এলাকায় লামিসা নামে ৭ সাত বছরের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় এবার মূল সন্দেহভাজন সোহেল (৩২) নামে এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ মে) রাতে তাকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সোহেল। তিনিই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের।

এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন। 

শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় এর আগে দুপুরে সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। 

তার আগে সকালে পল্লবীর সেকশনের বি ব্লকের ৩৯ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। পরিবারটি পাশের বাসায় ভাড়া থাকে।

থানা সূত্রে জানা গেছে, সকালে ভাড়াটিয়া সোহেলের খাটের নিচ থেকে শিশুটির গলাকাটা মরদেহ পাওয়া যায়। তার আগে শিশুটিকে খুঁজে না পেয়ে সেই ঘরে তল্লাশী করে পরিবারের লোকজন। এক পর্যায়ে শিশুটির মস্তকহীন দেহ পাওয়া যায়। কাটা মাথা পাওয়া যায় বাথরুমে রাখা বালটিতে। পরে ট্রিপল নাইনে বিষয়টি থানায় জানানো হয়। 

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পল্লবী থানা পুলিশ, সিআইডি, এসবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর তারা সন্দেহভাজন সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করে। 

এমআইকে/এএইচ