images

জাতীয়

৯ মামলায় পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও ৯টি বিচারাধীন মামলার পলাতক আসামি সোহেলকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (১৬ মে) বিকেলে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুর, রূপনগর, দারুস সালাম ও আদাবর থানায় দায়ের করা ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

গ্রেফতার সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এআর