images

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির সীমান্তে আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ মে ২০২৬, ১১:৪২ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক আটকের তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, সাব্বির বিন শামস ভারত থেকে ‘অবৈধ পথে’ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন। আটকের সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়।  

লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, ‘অবৈধভাবে দেশে প্রবেশের পর তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে।’
 
আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।  

ক.ম/