নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ১২:৩৮ পিএম
রাজধানী ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় রোববার টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নির্ধারিত সময়ে এসব এলাকায় সব ধরনের গ্রাহককে গ্যাসহীন অবস্থায় থাকতে হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার (১৬ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক খুদে বার্তায় বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মে ২০২৬ রাত ১১টা থেকে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।
এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানানো হয়েছে। জরুরি এ কাজের জন্য সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এমআর/এফএ