জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ মে ২০২৬, ১০:২৮ পিএম
৩২তম বিসিএস ফোরামের (শিক্ষা ক্যাডার) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশাসন), মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অবসর সুবিধা বোর্ডে কর্মরত মো. জোবায়ের খাঁন।
মঙ্গলবার (১২মে) সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, (নায়েম) এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. খায়শেদ আলম (সহসভাপতি), কামরুন নাহার (সহসভাপতি), তামান্না সুলতানা (সহসভাপতি, ঢাকা মহানগর), এইচ এম আশিক মাহামুদ (সহসভাপতি, ঢাকা অঞ্চল), এসএম সাইফুদ্দিন (সহসভাপতি, চট্টগ্রাম অঞ্চল), সামসন হাঁসদা (সহসভাপতি, রাজশাহী অঞ্চল), মো. আমিনুল ইসলাম কর্নেল (সহসভাপতি, খুলনা অঞ্চল), সফিকুল ইসলাম (সহসভাপতি, সিলেট অঞ্চল), মো. সাইফুর রহমান ভূইয়া (সহসভাপতি, বরিশাল অঞ্চল), মো. মিজানুর রহমান (সহসভাপতি, রংপুর অঞ্চল) এবং শিল্পী রানী রায় (সহসভাপতি, ময়মনসিংহ অঞ্চল)।
কমিটিকে দেশব্যাপী বিস্তৃত করতে প্রতিটি অঞ্চলের সভাপতিদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- জিনাত জাহান এবং মো. অলিউল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক- হাসিনা ইসলাম, দফতর সম্পাদক- মো. ফেরদৌস পারভেজ; প্রচার সম্পাদক- রোকসানা আফরোজ; অর্থ সম্পাদক-এফ এম. শাহাবুদ্দীন রুমন।
অন্যান্য সম্পাদকীয় পদ- পল্লভী দেওয়ান (সমবায় ও কল্যাণ), মো. নূরুল হক (আইন) এবং মুরাদ খান (তথ্য ও প্রযুক্তি)। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শাহেদ শাহান।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জানান, ৩২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের অধিকার রক্ষা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে যাবেন।
বিইউ/এএইচ